গাইবান্ধায় গাছে ঝুলছিল শিক্ষার্থীর মরদেহ 

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শিরাজ শেখ (১৩) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পশ্চিম ফুলবাড়ি গ্রামের পগাইলের বিল সংলগ্ন একটি গাছের বাগান থেকে উদ্ধার করা হয়। 

নিহত শিরাজ শেখ ওই গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে। সে স্থানীয় একটি হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থী ছিল।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বেলা বাগানের একটি আমগাছে শিরাজ শেখকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল পৌঁছে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। নিহত শিক্ষার্থীর শরীরে পাঞ্জাবি ও পায়জামা রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল ইসলাম। তিনি মুঠোফোনে জানান, ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। থানা থেকে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যা নাকি আত্মহত্যা সেটি ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যাবে। 

সর্বশেষ সর্বাধিক পঠিত