এবার ভারতীয় গণমাধ্যমের বিরুদ্ধে গর্জে উঠলেন বাংলাদেশের তরুণ মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। তার অভিযোগ, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একপাক্ষিক ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। বিশেষ করে হিন্দুদের ওপর হামলার ঘটনা নিয়ে অতিরঞ্জিত ও বানোয়াট প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ বাস্তব পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করছেন বলেও জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবস্থান ব্যাখ্যা করে মেঘনা আলম লিখেছেন ‘ভারতের প্রথম সারির গণমাধ্যমে, একপাক্ষিক হিন্দুদের ওপর টার্গেটেড এখন আক্রমণ হচ্ছে বানোয়াট অপপ্রচার হচ্ছে। আমার পক্ষ থেকে দেশের অভ্যন্তরীণ বাস্তব পরিস্থিতি সম্পর্কে অবহিত করার চেষ্টা করলাম। আমার অবস্থান ধর্ম, দল, মত নির্বিশেষে দেশের জন্য, আমার রাজনীতি রাষ্ট্রীয় স্বার্থের জন্য।’
পোস্টে মেঘনা আলমের বক্তব্য, ধর্মীয় পরিচয় কিংবা রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে গুরুত্ব দেন তিনি। দেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পর্কে বাইরের গণমাধ্যমে সঠিক তথ্য তুলে ধরার প্রয়োজনীয়তার কথাও তার বক্তব্যে উঠে এসেছে।
ফেসবুকে বসেই মাঠ গরম করছেন মেঘনা আলম!
ফের ‘ভার্জিন’ বিতর্কে মেঘনা আলম