হরিপুর সীমান্তে ভারতীয় ফেন্সিডিল-নিষিদ্ধ সিরাপ উদ্ধার

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১২:১৮ পিএম

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত ভারতীয় মাদক ও সিরাপের আনুমানিক বাজার মূল্য ৭২ হাজার ৩০০ টাকা।

বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধীনস্থ চাপসার বিওপির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল এবং বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হরিপুর সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার করা হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

সর্বশেষ সর্বাধিক পঠিত