ভোক্তাদের দৈনন্দিন রান্নাকে আরও সহজ ও সুস্বাদু করে তুলতে একসঙ্গে পথচলা শুরু করল বাংলাদেশের দুই জনপ্রিয় ব্র্যান্ড ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ব্র্যান্ড দুটির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ স্বাক্ষর হয়েছে।এই নতুন যাত্রার মাধ্যমে ভোক্তারা এখন সিঙ্গার-এর আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহার করে আরও সহজে তৈরি করতে পারবেন ম্যাগি-এর মজাদার সব রেসিপি, যা ঘরের রান্নাকে করে তুলবে আরও সহজ, আনন্দদায়ক ও সুস্বাদু।
নেসলে বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক দীপাল আবেভিক্রেমা ও সিঙ্গার বাংলাদেশ এর ব্যবস্থাপনা পরিচালক এম. এইচ. এম. ফাইরোজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেসলে বাংলাদেশের হেড অব কমিউনিকেশন অ্যান্ড মার্কেটিং শাম্মি রুবায়েত কারিম, সিঙ্গার বাংলাদেশ এর হেড অব মার্কেটিং বেদৌরা ফারহানাসহ দুই কোম্পানির পক্ষ থেকে আরও অন্যরা।
এই অংশীদারিত্বের মাধ্যমে ম্যাগি ও সিঙ্গার বাংলাদেশ-এর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও দৃঢ় হবে, যা ভবিষ্যতে বাংলাদেশের ভোক্তাদের জন্য আরও বড়, নতুন ও আকর্ষণীয় উদ্যোগ নিয়ে আসার পথ তৈরি করবে।