বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম পরিচালনা বোর্ড সভা

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ পিএম

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম পরিচালনা বোর্ড সভা আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ রাজশাহীর আয়োজনে বিএমডিএর বোর্ড কক্ষে এ বোর্ড সভা অনুষ্ঠিত হয়।

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ৮৭তম বোর্ড সভায় সভাপত্বিত করেন (বিএমডিএ‘র) চেয়ারম্যান জনাব কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন (সচিব পদমর্যাদা)। সভায় পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এসময় সভায় আরও উপস্থিত ছিলেন মো. জসিম উদ্দিন যুগ্মসচিব (উপকরণ) কৃষি মন্ত্রণালয়, মো. রফিকুল ইসলাম জেলা প্রশাসক দিনাজপুর,  রাজশাহী জেলা প্রশাসকের প্রতিনিধি মো. নজরুল ইসলাম (উপ-সচিব) উপপরিচালক স্থানীয় সরকার, পুলিশ সুপার রাজশাহীর প্রতিনিধি মোসা. সাবিনা ইয়াসমিন অতি:পুলিশ সুপার(ডিএসবি), দিনাজপুর পুলিশ সুপার প্রতিনিধি মো. কে.এম ইমাম আহমেদ সহ:পুলিশ সুপার, মো. ফাজুরুল্লাহ ঠাকুরগাঁও পৌরসভা ঠাকুরগাঁও বোর্ড সদস্য, জনাব মো: শফিকুল আলম বোর্ড সদস্য, মোসা. মাসউদা আফরোজ হক বোর্ড সদস্য, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নাজিরুল ইসলাম (জ্যেষ্ঠতম বিএমডিএ)বোর্ড সদস্য, মো. জাহাঙ্গীর আলম খান (গ্রেড-২) নির্বাহী পরিচালক ও সদস্য সচিব বিএমডিএসহ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সকল বোর্ড সদস্য ৮৭তম বোর্ড সভায় উপস্থিত ছিলেন।

সভার প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিএমডিএর জামে মসজিদের পেশ ইমাম এস এম রফিকুল ইসলাম।

বরেন্দ্র অঞ্চলের উন্নয়নকে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরেন্দ্র অঞ্চলের উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার বিষয়ে তার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে বিএমডিএর চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করার ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে তারই লক্ষ্যে সভায় উপস্থিত পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যরা নিয়মতান্ত্রিক ও দক্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেন। তারা আশা প্রকাশ করেন যে, এই গতিশীল নেতৃত্বের হাত ধরে উত্তরবঙ্গের সাধারণ কৃষকদের ভাগ্য উন্নয়নে বিএমডিএ আরও কার্যকর ভূমিকা রাখবে। সভায় বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। 

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএর) চেয়ারম্যান জনাব কৃষিবিদ মো. হাসান জাফির তুহিন সকল বোর্ড সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করে সভা শেষ করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত