মিমির বিয়ের ছবি প্রকাশ

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

অবশেষে বিয়ের খবর প্রকাশ্যে আনলেন কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় মেরিন ইঞ্জিনিয়ার সিদ্ধার্থ দত্তের সঙ্গে আইনি বিয়ে সম্পন্ন করেন তিনি। ঘরোয়া আয়োজনে দক্ষিণ কলকাতায় দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বসেছিল বিয়ের আসর।

বিয়ের পর সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেন মিমি। ছবিতে আংটি বদল, বিয়ের নিবন্ধনে স্বাক্ষর এবং নবদম্পতির ঘনিষ্ঠ মুহূর্ত দেখা যায়। তবে স্বামীর মুখ আড়ালেই রেখেছেন অভিনেত্রী। মিমির পরনে ছিল সোনালি রঙের পোশাক, আর সিদ্ধার্থের পরনে সাদা পাঞ্জাবি-পাজামা। ছবির ক্যাপশনে ভালোবাসার প্রতীক হিসেবে কয়েকটি লাল হৃদয়ের ইমোজি দিয়েছেন তিনি।

সিদ্ধার্থের পরিবারের সদস্য ত্রমিলা ভট্টাচার্য জানিয়েছেন, তাদের সম্পর্ক বেশ ভালো। আগামী ৫ ডিসেম্বর পাহাড়ে ঐতিহ্যবাহী আনুষ্ঠানিকতায় বিয়ের আয়োজন করবেন মিমি ও সিদ্ধার্থ। এ আয়োজনে চলবে তিন দিনের উৎসব।

সর্বশেষ সর্বাধিক পঠিত