অপি করিমের শৈশব, নাচ ও অভিনয় জীবনের গল্প

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ এএম

জনপ্রিয় অভিনয়শিল্পী ও নৃত্যশিল্পী অপি করিম ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ পডকাস্টের দ্বিতীয় সিজনের ৫০তম পর্বে নিজের শিল্পী জীবনের নানা স্মৃতি তুলে ধরেছেন। রুম্মান রশীদ খানের সঞ্চালনা ও জেড আই ফয়সালের প্রযোজনায় পর্বটি আজ শনিবার ২৮ নভেম্বর রাত ৯টায় মাছরাঙা টেলিভিশন এবং রেডিও দিনরাত ৯৩.৬ এফএম-এ প্রচারিত হবে।

পডকাস্টে অপি করিম জানান, অনেক বছর আগে বাংলাদেশ শিশু একাডেমীর নাচের দলের সঙ্গে ভারতে গিয়েছিলেন তিনি। সেখানে সোনিয়া গান্ধী প্রধান অতিথি ছিলেন। পরনে লুঙ্গি ও কপালে গামছা বেঁধে ‘নোঙর ছাড়িয়া’ গানের সঙ্গে তার নাচ দেখে সোনিয়া গান্ধী তাকে ‘বোট ম্যান’ উপাধিতে ভূষিত করেন।

শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, বোনকে নিয়ে প্রয়াত আলমগীর কবিরের একাধিক প্রামাণ্যচিত্রে কাজ করেছেন এবং প্রয়াত হুমায়ূন আহমেদের ‘শঙ্খনীল কারাগার’ চলচ্চিত্রে সুবর্ণা মুস্তাফার ছোটবেলার চরিত্রে অভিনয় করেন। ‘সকাল সন্ধ্যা’, ‘শুকতারা’ ও ‘আপনজন’-এর মতো নাটকে শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পেলেও নিজেকে তারকা ভাবতেন না। বরং ভাইবোন ও বন্ধুদের সঙ্গে ছাদে ফুটবল খেলতেন, যা কখনো কখনো পাশেই নৃত্যগুরু শিবলী মুহম্মদের বাড়িতে গিয়ে পড়ত।

সর্বশেষ সর্বাধিক পঠিত