তাফসিরুল কোরআন মাহফিল দারুল এহসান তাহ্ফিজুল কোরআন মাদ্রাসায় চতুর্থবারের মতো তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর রাজধানীর মহাখালীর দক্ষিণপাড়ায় (নিকেতন বাজার রোডসংলগ্ন) সেল ছায়ানীড় কনডমিনিয়ামের সামনে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংক্রামকব্যাধী হাসপাতাল জামে মসজিদের সিনিয়র সহসভাপতি ও মহাখালী তালিমুল কোরআন মাদ্রাসার সভাপতি এমএ ওয়াহিদ খান। অনুষ্ঠানে খতমে কোরআনুল কারিম ও সমাপনী ছাত্রদের পাগড়ি পরানো হয়। মাহফিলে প্রধান আলোচক ছিলেন মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের তাফসিরুল কোরআন অ্যান্ড কোরআনিক সাইনসের শিক্ষক মুফতি গোলাম কবির আল আযহারী। এ ছাড়া বিশেষ আলোচক ছিলেন রহিম মেটাল মাদ্রাসার মুহতামিম ও শাইখুল হাদিসের শিক্ষক মুফতি নাসির উদ্দীন ও হাফেজ মাওলানা মহিউদ্দীন ।
উপস্থিত ছিলেন হাজি মুহাম্মদ আলী খান জামে মসজিদের সহসভাপতি হাজি মো. সাহাবুদ্দিন ভূঁইয়া, দারুল এহসান তাহ্ফিজুল কোরআন মাদ্রাসার উপদেষ্টা মো. ফরহাদ আলী সজীব, হাজি মুহাম্মদ আলী খান জামে মসজিদের যুগ্ম সম্পাদক হাজি মো. আলাউদ্দীন ভূঁইয়া, কিশোরগঞ্জের মসজিদে নুর বত্রিশের খতিব হযরত মাওলানা ওয়ালীউল্লাহ আকন্দ, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শাহ আলম, সমাজসেবক মো. আসাদুজ্জামান, কবির আহমেদ, বনানী থানা যুবদলের আহ্বায়ক মো. মইনুল ইসলাম রনি, দৈনিক দেশ রূপান্তরের মো. রাহিম, মো. ইয়াকুব আলী, সৈয়দ মো. সেলিম প্রমুখ। বিজ্ঞপ্তি}