ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম

ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলায় ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুস্মিতা সাহা জানান, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। শুক্রবার সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলায় একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এক প্লাটুন করে বিজিবি সদস্য মাঠে থাকবেন। তাঁরা মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবেন।

এর আগে গত মঙ্গলবার রাতে ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মাধবপুর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে হামলার ঘটনায় নিহত হন উপজেলা কৃষক দলের সহসাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হামলায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে। এ সময় ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর এবং চারটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

এ ঘটনার পর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত