মহাকাশে যাচ্ছেন টম ক্রুজ

আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ০২:০১ এএম

কিছুদিন আগেই হলিউডের অ্যাকশন হিরো টম ক্রুজ কোনো স্টান্ট ছাড়া প্লেন ধরে খোলা আকাশে ঝুলে থেকে চমকে দিয়েছেন ভক্তদের। এবার আরও বড় চমক নিয়ে আসছেন অভিনেতা। জানা গেছে,

পৃথিবীর বাইরে শ্যুটিং করে হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন টম ক্রুজ। ভারতীয় গণমাধ্যম দি ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, হলিউড নির্মাতা ডগ লিমানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে একটি ছবিতে অভিনয় করবেন টম ক্রুজ। এই ছবির শ্যুটিং হবে মহাকাশে। সেখানে স্পেস স্টেশনে থাকবেন তিনি। এ বিষয়ে অভিনেতা ও নির্মাতা ইউনিভার্সাল ফিল্মড এন্টারটেইনমেন্ট গ্রুপের সঙ্গে কথা বলেছেন। সব ঠিক থাকলে রকেটে চড়ে মহাকাশে শ্যুটিং করতে যাবেন টম ক্রুজ। টম ক্রুজের সাহস সম্পর্কে সবারই জানা। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও কাজটি করতে চান অভিনেতা। সব ধরনের অনুমতি পেলে মহাকাশে থাকার প্রশিক্ষণ নিয়ে শ্যুটিং শুরু করবেন টম ক্রুজ। সবকিছু পরিকল্পনামতো এগিয়ে গেলে হলিউডে রেকর্ড গড়তে যাচ্ছেন এই অভিনেতা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত