ইউক্রেনের সর্বশেষ পরিস্থিতি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৭:২১ পিএম

পশ্চিমা বিশ্বের সঙ্গে কয়েকমাস ধরে উত্তেজনার পর আজ সকাল থেকে ইউক্রেনে উত্তর, দক্ষিণ ও পূর্ব- তিন দিক থেকে হামলা শুরু করেছে রাশিয়া।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে ইউক্রেনে স্থল, আকাশ ও নৌপথে হামলা চালায় রাশিয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের কোনো দেশের ওপর অন্য দেশের এত বড় হামলা এটিই প্রথম।

হামলা শুরুর পরপরই ইউক্রেনের শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু হয়। রাজধানী কিয়েভে শোনা যায় বিস্ফোরণের শব্দ।

আক্রমণ শুরুর প্রথম এক ঘণ্টায় ইউক্রেনের ৪০ জনের বেশি সৈন্য এবং ১০ বেসামরিক নাগরিকের প্রাণহানি ঘটেছে। অন্যদিকে ইউক্রেন বলছে, তাদের পাল্টা প্রতিরোধে রাশিয়ার অন্তত ৫০ দখলদার সৈন্য নিহত হয়েছে। রাশিয়ার ৬টি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবিও করেছে ইউক্রেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দাবি, তার উদ্দেশ্য ইউক্রেন দখল নয়; বরং দেশটিকে সামরিকায়নের হাত থেকে রক্ষা করা।

পুতিনের ঘোষণার পরপরই যাত্রীবাহী বিমানের ফ্লাইট বাতিল করে ইউক্রেন। এয়ারস্পেস তুলে দেয় দেশটির বিমানবাহিনীর হাতে। সারা দেশে জারি করা হয় মার্শাল ল। বিভিন্ন দেশ ইতোমধ্যে ইউক্রেনে থাকা তাদের নাগরিকদের সরে যেতে নির্দেশ দিয়েছে।

যুদ্ধের প্রথম দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিয়েভ, খারকোভ, ওডেসা-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণ ঘটে বলে খবর প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইউক্রেন দাবি করছে, তাদের সৈন্যরা রাশিয়ার অন্তত ৫০ সৈন্যকে হত্যা করেছে, সেই সঙ্গে রাশিয়ার পাঁচটি যুদ্ধ বিমান ও দুটি হেলিকপ্টার ধ্বংস করেছে।

ক্ষেপণাস্ত্র হামলার পর ট্যাংক নিয়ে ইউক্রেনে প্রবেশ করেছে রাশিয়ার সৈন্যরা। এ পর্যন্ত হামলায় ইউক্রেনের ৫০ জনের বেশি সৈন্য ও নাগরিক নিহত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছেন। তিনি হোয়াইট হাউজ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখবেন বলে জানিয়েছেন। পাশপাশি জি-সেভেন ও ন্যাটোভুক্ত দেশের নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলেও জানান।

আজ বৃহস্পতিবার ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের ডনবাস অঞ্চলে ‘সামরিক অভিযান’ পরিচালনার ঘোষণা দেন।

এরপর ইউক্রেনের রাজধানী কিয়েভসহ খারকিভ, ক্রামাতোরস্কসহ বিভিন্ন শহরে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রুশ বাহিনী।

তার ভাষণ প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই রুশ সেনারা ইউক্রেনের বিমান ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে পেরেছে বলে জানানো হয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার পুতিনের ভাষণ প্রচারের কিছুক্ষণের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ ও অন্যান্য বিভিন্ন শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিভিন্ন শহর লক্ষ্য করে রুশ বাহিনীর সামরিক অভিযান শুরু হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, একেবারে নিখুঁত অস্ত্র ব্যবহার করে ইউক্রেনের বিমান বাহিনীর ঘাঁটি এবং সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

ইউক্রেনের উপ-স্বরাষ্ট্রমন্ত্রী আন্তন জেরাশেঙ্কো বলেছেন, কিয়েভ, খারকভ এবং নিপারের কাছে সামরিক সদর দপ্তর, বিমানবন্দর, সামরিক অস্ত্রাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।

কিয়েভে বিমানবন্দর, সামরিক সদরদপ্তর ও সামরিক কমান্ড দপ্তর লক্ষ্য করে ‘ক্রুজ মিসাইল’ হামলা চালানো হয়েছিল বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন।

রুশ হামলার মুখে ইউক্রেনের সেনারা অস্ত্র ফেলে পালিয়ে যাচ্ছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার ভোরে রাশিয়ার হামলা শুরুর কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেনের সৈন্যরা পিছু হটছে বলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দাবি করেছে রাশিয়া।

রাশিয়ান বার্তাসংস্থা তাস বলছে, গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সৈন্য এবং অন্যান্য সদস্যরা অস্ত্র ফেলে তাদের অবস্থান ত্যাগ করছেন। ইউক্রেনের সামরিক বাহিনীর যে সদস্যরা অস্ত্র ফেলে দিয়ে পিছু হটেছেন তাদের ওপর কোনো হামলা চালানো হয়নি।

এদিকে, রাশিয়ার স্বাধীনতার স্বীকৃতি পাওয়া ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী অঞ্চল লুহানস্ক বলেছে, ইউক্রেনের ৫৭তম মোটরচালিত পদাতিক ব্রিগেড রুশ সৈন্যদের কাছে আত্মসমর্পণ করেছে।

বৃহস্পতিবার সেনা অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে বিভিন্ন শহরে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রুশ সেনাবাহিনী। ইতোমধ্যে ইউক্রেনের ৭৪টি সামরিক স্থাপনা ও ১১ টি বিমানঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে রুশ সেনা বাহিনী।

আরও পড়ুন...

ইউক্রেনে হামলার প্রতিবাদে রাশিয়াজুড়ে ক্ষোভ

ইউক্রেনের রাজধানী কিয়েভে ঢুকে পড়েছে রাশিয়ান সেনারা

‘যুক্তরাষ্ট্র সেনা পাঠালে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হবে’, কী করবেন বাইডেন?

ইউক্রেন-রাশিয়ার সংঘাত কি ৩য় বিশ্বযুদ্ধে গড়াতে পারে?

আমাদের জন্য আর কোনো বিকল্প নেই: পুতিন

ইউক্রেন-রাশিয়ার সংঘর্ষে নিহত ১০০

সবাইকে অস্ত্র হাতে তুলে নেওয়ার আহ্বান ইউক্রেনের প্রেসিডেন্টের

রাশিয়ার অর্থনীতির মেরুদণ্ড ভেঙে দেওয়া হবে: ইইউ

পুতিন আধুনিক সময়ের ‘হিটলার’: পোরোশেঙ্কো

রাশিয়ার ৫০ সেনা হত্যা, ৬ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের

তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়েছে রুশ সেনারা

আজভ সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে রাশিয়া

৪৫ হাজার সেনা বলি দিতে রাজি রাশিয়া, প্রস্তুত ‘বডি ব্যাগ’

ইউক্রেনে রাশিয়ার হামলা নিয়ে যা বললেন বিশ্ব নেতারা

ইউক্রেনে রুশ হামলার মধ্যে ১০০ ডলার ছাড়িয়েছে তেলের দাম

রুশ হামলার মুখে কিয়েভ ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

যুক্তরাষ্ট্রের দুর্বলতা দেখেছেন পুতিন: ট্রাম্প

ইউক্রেনের বিমানবন্দর-সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার

পুরো ইউক্রেন দখলের পরিকল্পনা নেই: পুতিন

ইউক্রেনে রাশিয়ার অন্যায় হামলার জবাব দেবে যুক্তরাষ্ট্র ও মিত্ররা: বাইডেন

ইউক্রেনের দুই নগরীতে নামল রুশ সেনা, বিমানবন্দর-সেনা দপ্তরে হামলা

রুশ হামলা শুরু, ইউক্রেনে একের পর এক বিস্ফোরণ

ইউক্রেনে রুশ সামরিক অভিযান ‘শুরু’

ইউক্রেনে কতদূর যেতে পারে রাশিয়া?

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত