ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর কার্যালয়ে যাচ্ছিলেন সংস্থাটির এক বিজ্ঞানী। কিন্তু যাওয়ার পথে এক স্কুটি আরোহীর রোষের কবলে পড়তে হলো তাকে। হঠাৎ করে স্কুটি থেকে নেমে বিজ্ঞানীর গাড়িতে লাথি মারেন ওই আরোহী। শুধু তা-ই নয়, ওই বিজ্ঞানীকে শুনতে হয় গালিগালাজও।
আনন্দবাজার অনলাইন জানিয়েছে, ভুক্তভোগীর নাম আশিষ লাম্বা। তারা অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে। লাম্বা। মঙ্গলবারের এই ঘটনাটির পুরো ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। এরপরই বিষয়টি পুলিশের নজরে আসে।
বিজ্ঞানী আশিষ জানান, ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর ওল্ড এয়ারপোর্ট রোডে। এদিন সকালে গাড়ি চালিয়ে ইসরোর কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। হঠাৎ তার গাড়ির সামনে একটি স্কুটি এসে পড়ে। ওই স্কুটিতে আরোহী ছাড়া আর কেউ ছিলেন না। স্কুটি চালানোর সময় আরোহীর মাথায় হেলমেটও ছিল না বলে জানান আশিষ।
তার দাবি, গাড়ির সামনে স্কুটিটি বেপরোয়া ভাবে চালানো হচ্ছিল। এক সময় বাধ্য হয়ে গাড়িতে ব্রেক কষেন আশিষ। সঙ্গে সঙ্গে স্কুটি থেকে নেমে গাড়ির দিকে এগিয়ে যান ওই আরোহী। আশিসের গাড়ির টায়ারে দুই বার লাথি মারেন। আশিসের উদ্দেশে গালিগালাজও করেন আরোহী।
সম্পূর্ণ ঘটনাটি ধরা পড়ে আশিষের গাড়ির ড্যাশবোর্ডে লাগানো ক্যামেরায়। আর সেই ভিডিও এক্সে (পূর্বে টুইটার নামে পরিচিত) পোস্ট করেন তিনি। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই বেঙ্গালুরু পুলিশের নজরে পড়ে। তারা অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছে।
