মেষ : ২১ মার্চ-২০ এপ্রিল
জাতক চন্ডালিক অনুষ্ঠানে যোগদানের জন্য দূরের যাত্রায় যেতে পারেন। পথিমধ্যে দুর্ঘটনার যোগ রয়েছে।
বৃষ : ২১ এপ্রিল-২০ মে
মহামায়ার দ্বিগবসনের প্রভাবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের গচ্ছিত অর্থ বিনা সুদে ব্যবসায়ে খাটানোর অনুমতি পাবেন।
মিথুন : ২১ মে-২০ জুন
জাতক-জাতিকার শারীরিক উন্নতির যোগ রয়েছে। বর্তমানে কোনো রোগ বালাই দূর হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
কর্কট : ২১ জুন-২০ জুলাই
জাতক সালিসে সফল হবেন। উচ্চ রাজ কর্মচারীর সহায়তায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের অবসান হবে।
সিংহ : ২১ জুলাই-২০ আগস্ট
বর্তমান সময়ে জাতক কোনো দুর্যোগ জয় করবেন বলে প্রতীয়মান হয়। হয়তো জাতক পুরনো কোনো বন্ধুর কাছে করা অর্থলগ্নির সুফল পাবেন।
কন্যা : ২১ আগস্ট-২২ সেপ্টেম্বর
উত্তরফাল্গুনী নক্ষত্রের জন্মলগ্নের প্রভাবে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। প্রতিবেশী রমণীর মায়ায় অর্থ বিয়োগ হতে পারে। সবল রূপে আদিরস পরিত্যাজ্য।
তুলা : ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর
কালপুরুষ নক্ষত্রের প্রভাবে, আসন্ন সপ্তাহে বিচিত্র কর্মে জড়িয়ে পড়বেন। নতুন বসতি স্থাপনের সময় দুর্ঘটনারসমূহ সম্ভাবনা রয়েছে। সাবধান হোন।
বৃশ্চিক : ২৩ অক্টোবর-২০ নভেম্বর
পরস্ত্রীতে আকৃষ্ট হতে পারেন। প্রতিবেশী রমণী অর্থলাভের জন্য প্রেম নিবেদন করবে। ছলনায় সাড়া দেবেন না।
ধনু : ২১ নভেম্বর-২০ ডিসেম্বর
বিংশোত্তরী মহাদশার ফলে বিধর্মীর সঙ্গে শারীরিক মিলনে জড়িয়ে পড়তে পারেন। বর্তমান সময়ে এ সম্পর্ক বিপদ ও সামাজিক রূপে অসম্মান বয়ে আনবে।
মকর : ২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
পুরনো কোনো ভুলের মাশুল দিতে হতে পারে। অতীতের কোনো কর্য নতুন করে সামনে এসে দাঁড়াবে।
কুম্ভ : ২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি
রাজরোষে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যত প্রলোভন আসুক কোনো প্রকার রাজনৈতিক কাজে জড়াবেন না।
মীন : ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ
অলৌকিক কিছু ঘটতে পারে। অযথা মৃত্যু ভয়ে ভীত হতে পারেন। কোনো বিধবার কুদৃষ্টিতে পতিত হওয়ার সম্ভাবনা রয়েছে।