উৎসব পার্বণের পোশাক

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০১:২০ এএম

বিভিন্ন ফ্যাশন হাউজের পূজার পোশাক নিয়ে এ আয়োজন

অঞ্জনস

ব্রিক রেড ফ্রক কাট কামিজের  বিশেষত্ব কুচি দেওয়া হাতা। সামনে ফ্লোরাল মোটিফের  ইয়ক সদৃশ নকশা।

সেমি লং হাই নেকের ব্রিক রেড হাফ সিল্কের পাঞ্জাবি।

লা-রিভ

নরম হলুদ রঙের ফ্লোরাল মোটিফের আঙ্গারাখা স্টাইলের ফ্রক। ফুলসিøভ হাতা ও গলায় চিকন পেস্ট কালার লেইসের পাইপেন জুড়ে দেওয়া। সঙ্গে সাদা লেগিংস।

ইউনিক্লো

প্রিমিয়ার জর্জেট কাপড়ের সেমি ফিটেড ফ্লুলসিøভ লং কামিজ। গোল গলা কামিজের সামনে কারচুপি ও স্টোনের কাজ। কামিজের গলা, হাতা ও নি লেন্থে কন্ট্রাস্ট পাইপেন দেওয়া।

ব্রিক রেডের বডিফিটেড পোলো শার্ট

কে-ক্রাফট

কোরা হ্যান্ডলুম তাঁতের অফ-হোয়াইট কামিজ ও শাড়ি। কামিজের হাইনেক গলা এবং বাটন লাইন সামনে। কামিজের সামনে কোরাল রেড ও নীলে পদ্মফুলের মোটিফ এমব্রয়ডারি করা।

আর শাড়ির পাড়ে নীল ও লালের এম্বব্রয়ডারি নকশার পাড় বসানো। আঁচলে ও জমিনের সামনের অংশে স্ক্রিন প্রিন্টে লাল ও নীলের ফ্লোরাল মোটিফের নকশা করা। সঙ্গে লাল ব্লাউজে গুজরাটি হ্যান্ডস্টিচ দেওয়া। চারকোনা ব্লাইজের গলা ও হাতায় সাদা ঝালরের নকশা বসানো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত