কুমিল্লা থেকে আমজাদ হোসাইন রিপন (৩৬) নামে এক অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১। মঙ্গলবার (১২ মে) নগরীর দ্বিতীয় মুরাদপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি নগরীর দক্ষিন চর্থা (থিরা পুকুরপাড়) এলাকার মাহে আলমের ছেলে। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
বুধবার (১৩ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১।
র্যাব জানায়, গ্রেপ্তার অস্ত্রধারী সন্ত্রাসী আমজাদ হোসাইন রিপন জেলার কোতয়ালী মডেল থানাধীন দ্বিতীয় মুরাদপুরসহ নগরীর বিভিন্ন এলাকায় উদ্ধারকৃত অবৈধ অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংঘটন করে আসছিল। এ কারণে মঙ্গলবার গভীর রাতে দ্বিতীয় মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
র্যাব আরও জানায়, র্যাব হেডকোয়ার্টার্সের নির্দেশনা মোতাবেক অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিমালা অনুসরনের অংশ হিসেবে র্যাব-১১ এর পক্ষ থেকে ওই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। এছাড়াও দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে র্যাবের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সাভারে বাড়িতে ঢুকে যুবককে হত্যা