ইউটিউবে কুমার বিশ্বজিতের ‘বলতে পারিনি’

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ০৬:০১ পিএম

একটি গানের জন্য শিল্পী, গীতিকার, সুরকার, সংগীত পরিচালকের পাশাপাশি গুরুত্বপূর্ণ অবদান থাকে মিউজিক ভিডিও নির্মাতা ও মডেলদের। রোববার সন্ধ্যায় নতুন গান-ভিডিও ‘বলতে পারিনি’ সংশ্লিষ্টদের নিয়ে ফেসবুক লাইভে এসে নেপথ্য কাহিনী বললেন কুমার বিশ্বজিৎ।

ওই দিনই ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে। এ উপলক্ষে ফেসবুক লাইভে এসেছিলেন গানটির সঙ্গে সংশ্লিষ্টরা।

রবিস্ক্রিন অ্যাপ, বাংলাঢোল ও রবিস্ক্রিনের ফেসবুক পেজ থেকে একযোগে প্রচারিত লাইভে শিল্পীর সঙ্গে উপস্থিত ছিলেন গানটির গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক তরুণ মুন্সী, নির্মাতা সৈকত নাসির, মডেল মীম মানতাসা, ফারহান খান রিও ও বাংলাঢোলের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘জীবনের অর্ধেকের বেশি সময় দিয়েছি আপনাদের জন্য। মাঝেমধ্যে সার্থক হয়েছি, কখনো কখনো ব্যর্থ হয়েছি। আশা করি গানটি আপনাদের ভালো লাগবে।’

‘বলতে পারিনি’ বর্তমানে রবিস্ক্রিনের সেরা বিশ গানের শীর্ষস্থানে রয়েছে। কিছুদিন আগে এই প্ল্যাটফর্মে প্রকাশ হয় গানটি।

‘বলতে পারিনি’র ইউটিউব লিংক :

https://www.youtube.com/watch?v=vsBjdG5m0rc

×
সর্বশেষ সর্বাধিক পঠিত