ইমরান পেলেন মোটরগাড়ি

আপডেট : ১০ ডিসেম্বর ২০১৮, ০৫:৪৪ পিএম

কুড়িগ্রাম-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার মোটরগাড়ি (কার) প্রতীক বরাদ্দ পেয়েছেন। আসনটিতে দলীয় এবং স্বতন্ত্রসহ মোট ৩৬ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের হলরুমে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সুলতানা পারভীন নির্বাচনী প্রতীক বিতরণ করেন। এসময় প্রার্থীরা নিজে এবং প্রতিনিধির মাধ্যমে প্রতীক সংগ্রহ করেন।

প্রসঙ্গত, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হাইকোর্টে আপিল করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ফিরে পান। তিনি কুড়িগ্রাম-৪ আসনে মোটর গাড়ী (কার) প্রতীকে লড়বেন। এছাড়া, স্বতন্ত্র প্রার্থী ইমান আলী (ডাব), মো: ইউনুছ আলী (কুড়াল) ও সাবেক এমপি মো: গোলাম হাবিব (সিংহ) প্রতীক পেয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত