আইরিনের প্রথম

আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৮, ০৮:২২ পিএম

চলচ্চিত্রের একের পর এক তারকা যুক্ত হচ্ছেন ওয়েব সিরিজের সঙ্গে। সেই ধারাবাহিকতায় সর্বশেষ যুক্ত হলো আরও একটি নাম। তিনি আইরিন।

মিষ্টি মেয়ে খ্যাত আইরিনের শোবিজে পথচলা শুরু র্যাম্প দিয়ে। এরপর হাজির হন সিনেমার নায়িকা হিসেবে। বেশকিছু ব্যবসা সফল ছবির এ নায়িকা ব্যস্ত রয়েছেন ‘সেভ লাইফ’ ছবির কাজ নিয়ে। ছবির কাজের ফাঁকে অভিনয় করতে যাচ্ছেন একটি ওয়েব সিরিজেও।

অনন্য মামুনের নির্দেশনায় ‘পার্টনার’নামের ওয়েব সিরিজে কাজ করবেন তিনি। আইরিনের এটাই প্রথম ওয়েব সিরিজ। আইরিন বলেন, ‘এবারই প্রথম আমি ওয়েব সিরিজে কাজ করছি। এর আগে বেশ কয়েকটি ওয়েব সিরিজে কাজ করার প্রস্তাব পেলেও ব্যাটে-বলে মেলেনি বিধায় কাজ করা হয়ে উঠেনি। কিন্তু 'পার্টনার’এ শেষ পর্যন্ত কাজ করা হচ্ছে। অনন্য মামুনের কাজের প্রতি আমার আস্থা আছে। কারণ তার নির্দেশনায় আমি 'আহারে জীবন’ নামের একটি সিনেমাতে অভিনয় করছি। সেই আস্থা থেকেই মামুন ভাইয়ের নির্দেশনায় ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছি। আশা করছি ভালো কিছু হবে।’

দেশ রূপান্তরকে আইরিন আরও জানান, ১৭ ডিসেম্বর থেকে ইন্দোনেশিয়ার বালিতে ওয়েব সিরিজটির কাজ শুরু হবে।'

আইরিন সম্প্রতি শেষ করেছেন 'আকাশ মহল' নামের একটি ছবির কাজ। তার মুক্তি প্রতিক্ষিত চলচ্চিত্রগুলো হচ্ছে বুলবুল জিলানীর ‘রৌদ্র্র ছায়া’, শফিকুল ইসলাম সোহেলের ‘ভোলা’, অরণ্য পলাশের ‘গন্তব্য’, সাইফ চন্দনের ‘টার্গেট’ ও অনন্য মামুনের ‘আহারে জীবন’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত