একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন পরিচালনা কমিটি করেছে বিএনপি। দলের গুরুত্বপূর্ণ যেসব নেতা নির্বাচনে অংশগ্রহণ করছেন না এমন ২৫ জন নেতাকে নিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান করা হয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কে। আর সদস্য সচিব করা হয়েছে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে।
এছাড়া কমিটিতে যাদের ভাইস চেয়ারম্যান করা হয়েছে তারা হলেন-সেলিমা রহমান, মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী, আব্দুল আউয়াল মিন্টু, ডা: এজেডএম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু ও আহমেদ আজম খান।
সদস্যরা হলেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর (অব.) কামরুল ইসলাম, এএসএম আব্দুল হালিম, অধ্যাপক তাজমেরী ইসলাম, অধ্যাপক সাহিদা রফিক, আতাউর রহমান ঢালী, অধ্যাপক সুকোমল বড়ুয়া, দলের নেতা বিজন কান্তি সরকার, এসএম ফজলুল হক, অবসরপ্রাপ্ত লে. কর্নেল আব্দুল লতিফ খান, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, দলের যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যাপক খালেদ মোস্তাহিদুর রহমান, অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, নূরুল ইসলাম মনি ও অধ্যক্ষ মাজহার হোসেন।
ভুলবশত নির্বাচন পরিচালনা কমিটিতে আলাল: নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে রাখা হয়ে দলটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে। তবে তিনি দেশ রূপান্তরকে জানিয়েছেন, তিনি নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে কাজ করছেন না। তিনি লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কাজ করছেন। তারেক রহমান তাকে যে এ্যাসাইনমেন্ট দিচ্ছেন তিনি সে দায়িত্ব পালন করছেন।
