আমজাদ হোসেনের মরদেহ আসছে কাল

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১২:০০ এএম

প্রধানমন্ত্রীর দায়িত্বে থাইল্যান্ডের ব্যাংকক থেকে কিংবদন্তি নির্মাতা আমজাদ হোসেনের মরদেহ দেশে আসছে আগামীকাল শুক্রবার। সন্ধ্যা ৭টায় বাবার লাশ নিয়ে ঢাকায় পৌঁছাবেন নির্মাতার ছোট ছেলে সোহেল আরমান। গতকাল বুধবার আমজাদের বড় ছেলে সাজ্জাদ হোসেন দোদুল এ তথ্য জানিয়েছেন।

প্রায় ৬৫ লাখ টাকা ব্যয়ের কারণে আমজাদের মরদেহ দেশে আনা নিয়ে অনিশ্চয়তায় ছিল পরিবার। এ নিয়ে দোদুল দেশ রুপান্তরকে বলেন, ‘১৪ ডিসেম্বর বাবা ব্যাংককের হাসপাতালে মারা যান। সেখানে তার চিকিৎসার ব্যয় প্রায় ৬৫ লাখ টাকার মতো ছিল, যা আমাদের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছিল না। প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা ব্যাপারটি জানতে পেরেছেন। তিনি সব দায়িত্ব নিয়েছেন। আগামী শুক্রবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ বিমানে বাবাকে নিয়ে আসা হবে।’

দোদুল আরো বলেন, ‘প্রধানমন্ত্রী একজন শিল্পীর প্রতি যে মমতা দেখালেন, তার বিপরীতে বলার মতো কোনো ভাষা আমার জানা নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত