নিম্নবর্ণিত শূন্য পদসমূহে লোকবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন ( পেট্রোবাংলা)। প্রতিষ্ঠানটি ছয়টি পদে ২০ জনকে নিয়োগ দেবে।
পদের নাম ও সংখ্যা
১. ইউডিএ- ৪টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
২. হিসাব সহকারী- ৫টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
৩. ড্রাফটসম্যান- ১টি
বেতন: ১১০০০-২৬৫৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে সরকার কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স (অটোমোবাইল/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল/সমমানের কোর্সসহ দুই বছরের অভিজ্ঞতাসহ ন্যূনতম এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
৪. এয়ারকন্ডিশন মেকানিক- ১টি
বেতন: ১০২০০-২৪৬৮০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কারিগরি বিষয়ে অনুমোদিত ট্রেড/সার্টিফিকেট কোর্সসহ কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
৫. কম্পিউটার মুদ্রাক্ষরিক- ৮টি
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদির সর্বনিম্ন গতি বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ।
৬ টেলিফোন অপারেটর- ১টি
বেতন: ৯৩০০-২২৪৯০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে এক বছরের অভিজ্ঞতাসহ এইচএসসি পাস। কম্পিউটার ব্যবহারের দক্ষতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি, ২০১৯ (বিকেল ৫টা পর্যন্ত)
আবেদন প্রক্রিয়া: অনলাইনে http://bogmc.teletalk.com.bd এই ঠিকানায় আবেদনপত্র পূরণের মাধ্যমে আবেদন করা যাবে। এছাড়া প্রতিষ্ঠানটির ওয়েবসাইট www.petrobangla.org.bd বিস্তারিত জানতে পারবেন।
বিজ্ঞপ্তিটি দেখতে লিংকে ক্লিক করুন
