ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ঝালকাঠি-২ আসনের বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মনিরুল ইসলাম নূপুরকে আটক করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত দুইটার দিকে শহরের ব্র্যাক মোড় এলাকার বাসা থেকে তাকে আটক করা হয়। অপর দিকে নিজ বাসা থেকে গাভা রামচন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সিনিওর সহ-সভাপতি নজরুল ইসলাম বাবুকে আটক করা হয়।
ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করার অভিযোগে মনিরুল ইসলাম নূপুর ও নজরুল ইসলাম বাবুকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পূর্বের একটি বিস্ফোরক মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
