প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা সত্ত্বেও আবার সুদহার বাড়িয়েছে ফেডারেল রিজার্ভ (ফেড)। এ নিয়ে চলতি বছর চতুর্থবারের মতো সুদহার বাড়ানো হলো। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারকরা মূল সুদহার দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ২ দশমিক ২৫ থেকে আড়াই শতাংশ করার ক্ষেত্রে সম্মত হয়েছেন বলে গতকাল এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি ও ব্লুমবার্গ।
গত বুধবার ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোমি পাওয়েল এই সিদ্ধান্ত জানানোর পর যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
