আশুলিয়ায় শুক্রবারের সংঘর্ষের ঘটনায় আহত ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি মোশারফ হোসেন মুসার ভাই মো. মহিবুর রহমান ১০ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। মামলায় আশুলিয়া থানা যুবলীগের সভাপতি কবির সরকারকে প্রধান আসামি করা হয়েছে।
শুক্রবার রাতে ওই মামলা দায়েরের কিছুক্ষণ পরে নয়ারহাট এলাকা থেকে এজাহারভুক্ত আসামি পাথালিয়া ইউনিয়ন যুবলীগ কর্মী সুমন ম-লকে আটক করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি শেখ রিজাউল হক দিপু সংঘর্ষের ঘটনায় মামলা ও একজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার অন্য আসামিরা হলেনÑ মো. নুরুল আমিন সরকার (৩৮), মাসুদ সরকার (৩৫), সোহেল মোল্লা (২৫), কামরুল ইসলাম দেওয়ান (৩৫), মো. আবুল কালাম (৩৬), মো. আমজাদ পালোয়ান (৩৭), মো. সুমন ওরফে প-িত (৩৫), মো. জাহাঙ্গীর আলম বেপারী (৩২), মো. জশিম মোল্লাসহ (২৮) অজ্ঞাতনামা আরো ৪-৫ জন। তারা সবাই স্থানীয় যুবলীগ কর্মী।
