ছেলের স্পষ্ট ছবি প্রকাশ করলেন সানিয়া

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ১১:৪৪ এএম

আগেও কয়েকবার ছেলেকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হয়েছেন। কিন্তু পরিষ্কারভাবে মুখ দেখা যায়নি। সানিয়া মির্জা শনিবার ইনস্টাগ্রামে ছেলে ইজহানের প্রথম স্পষ্ট ছবি প্রকাশ করেছেন।

ছেলে হওয়ার পর ভারতীয় টেনিস তারকার দুনিয়াটাই পাল্টে গেছে। একদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমের আরেক পোস্টে বলেন, “কখনো ভাবিনি ঘর ছেড়ে বাইরে থাকাটা আমার জন্য কঠিন হবে। ইজহানকে ছেড়ে দূরে থাকা সত্যি কঠিন।”

নতুন ছবির ক্যাপশনে জনপ্রিয় ব্যান্ডদল ঈগলসের একটি লাইন ব্যবহার করে সানিয়া লিখেছেন, “জীবনের প্রথম লেনে বাস করা মজার হতে পারে!!! পৃথিবীকে স্বাগত জানানোর এখনই সময়# আলহামদুলিল্লাহ।”

image

২০১০ সালের ১২ এপ্রিল বিয়ে করেন সানিয়া ও শোয়েব। ভারতীয় আর পাকিস্তানি এই দুই নাগরিকের বিয়ে আলোচনার জন্ম দিয়েছিল গোটা উপমহাদেশে। আট বছর বাদে গত ৩০ অক্টোবর দুজনের ঘরে আসে নতুন অতিথি। নাম রাখেন ইজহান। যার অর্থ ‘আল্লাহর দান’।

সানিয়া ২০১৭ সালের অক্টোবরে হাঁটুর ইনজুরিতে পড়েন। সেই থেকে খেলার বাইরে। চেষ্টা করছেন সামনের বছর নাগাদ কোর্টে ফিরতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত