বিপাকে অর্জুন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০১:০৮ এএম

ছবি বানানোর জন্য গত মে মাসের ৯ তারিখে দেওয়া ওয়াইটি এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১ কোটি রুপি ধার নিয়েছিলেন বলিউড তারকা অর্জুন রামপাল। ১২ শতাংশ সুদে তাকে এ টাকা ধার দেওয়া হয়েছিল। এ অর্থ তার ৯০ দিনের মধ্যে পরিশোধ করার কথা ছিল। সূত্র জানিয়েছে, পরিচিতির কারণে এ ধরনের প্রতিষ্ঠান সাধারণত ঋণের জন্য যে সুদ নেয়, তার থেকে কম সুদে ঋণ দেওয়া হয়েছিল অর্জুনকে। ধার শোধ করার জন্য তিনি ওই প্রতিষ্ঠানটিকে যে চেক দিয়েছিলেন, সেটি ব্যাংকে প্রত্যাখ্যাত হয়। সুতরাং ঋণের টাকা আদায়ের জন্য ওয়াইটি এন্টারটেইনমেন্ট তার বিরুদ্ধে ‘নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট’-এ মামলা করেছে। এ ছাড়া অর্জুন রামপালকে ঋণ দেওয়ার পূর্বশর্ত ছিল, ধার পরিশোধে ব্যর্থ হলে অর্জুন যে উৎসগুলো থেকে অর্থ পাবেন, তার সব ওয়াইটি এন্টারটেইনমেন্টকে দিয়ে দিতে হবে। এক কোটি টাকা ঋণের বিপরীতে এরমধ্যে সাড়ে ৭ লাখ রুপি সুদ পরিশোধ করা হয়েছে। সম্প্রতি ‘দ্য ফাইনাল কল ওয়েব’ নামের একটি ওয়েব সিরিজ দিয়ে বিনোদনের নতুন মাধ্যমে যাত্রা শুরু করেছেন অর্জুন রামপাল। নতুন বছরে ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে সিরিজটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত