কূটনীতিকদের আ.লীগ

পর্যবেক্ষক নিয়ে জটিলতার জবাব দেবে ইসি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ০৩:৪৬ এএম

অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সরকারের আন্তরিকতার কথা বিদেশিদের আবারও জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তারা বলেছে, সকলের অংশগ্রহণে একটি বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যাপারে সরকার আন্তরিক। এজন্য নির্বাচন কমিশনকে (ইসি) প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে সরকার।

গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর হোটেল রেডিসনে কূটনীতিকদের সঙ্গে বৈঠক এসব কথা জানায় আওয়ামী লীগের প্রতিনিধিদল। বৈঠকে উপস্থিত একাধিক আওয়ামী লীগ নেতা দেশ রূপান্তরকে জানান, নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক নিয়ে সৃষ্ট জটিলতার বিষয়ে জানতে চান কূটনীতিকরা। এটি নির্বাচন কমিশনের এখতিয়ার বলে তাদের জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত