ফারুকের জন্য ভোট চাইবেন শোবিজ তারকারা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১০:৫৮ পিএম

বাংলা সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ফারুক এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। ঢাকা-১৭ আসন থেকে তিনি আওয়ামী লীগের হয়ে প্রার্থীতা করছেন।

প্রার্থী চূড়ান্ত হওয়ার পর থেকেই নির্বাচনী এলাকায় জনসংযোগ চালাচ্ছেন নায়ক ফারুক। এদিকে তার এই জনসংযোগে আনুষ্ঠানিকভাবে অংশ নিতে যাচ্ছেন শোবিজ তারকারাও। ২৫ ডিসেম্বর বনানী বাজার সিটি করপোরেশন এলাকা থেকে এ প্রচারণায় অংশ নিবেন তারকারা।

 এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য চিত্রনায়ক সাইমন সাদিক দেশ রূপান্তরকে বলেন, ‘নায়ক ফারুক বাংলা চলচ্চিত্রের গর্ব। এই কিংবদন্তির নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পেরে আমরা গর্বিত। আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে ওনার জনসংযোগে অংশ নিবো আমরা।’

উল্লেখ্য কৈশোর জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছেন নায়ক ফারুক। ৬ দফা আন্দোনে অংশ নেওয়াসহ তিনি মুক্তিযুদ্ধেও অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত