অস্ট্রেলিয়া একাদশে হ্যান্ডসকমের জায়গায় মার্শ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৩:১৩ পিএম

পার্থ টেস্টে জয়ী দলে একটি পরিবর্তন এনে ভারতের বিপক্ষে বক্সিং ডে টেস্টের জন্য মঙ্গলবার একাদশ ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বুধবার বাংলাদেশ সময় সাড়ে ১১টায় সিরিজের তৃতীয় টেস্টটিতে মুখোমুখি হবে দল দুটি। চার টেস্টের সিরিজটিতে ১-১ সমতায় আছে তারা।

অ্যাডিলেড ও পার্থে অপরিবর্তিত একাদশ ছিল অজিদের। এর মধ্যে অ্যাডিলেডে ৩১ রানে হারলেও পার্থে ১৪৬ রানের রোমাঞ্চকর এক জয়ে সিরিজে সমতা ফেরায় তারা। দাপুটে জয়ের ক্ষেত্রে বেশিরভাগ দলই উইনিং কম্বিনেশন ধরে রাখতে চায়। সেদিক থেকে উল্টো পথে হাঁটল অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টকে।

মেলবোর্ন টেস্টের জন্য অস্ট্রেলিয়ার প্রথম একাদশে সুযোগ পেলেন মিচেল মার্শ। মিডল অর্ডার ব্যাটসম্যান পিটার হ্যান্ডসকম জায়গায় ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। ভারতীয় পেসারদের বিরুদ্ধে নিজেকে ঠিক মেলে ধরতে পারছিলেন না হ্যান্ডসকম।

অস্ট্রেলিয়া একাদশ:

অ্যারন ফিঞ্চ, মার্কাস হ্যারিস, উসমান খাজা, শন মার্শ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, টিম পেইন (অধি. ও উইকেটরক্ষক), প্যাট কামিনস, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজেলউড

×
সর্বশেষ সর্বাধিক পঠিত