পটুয়াখালীতে জামায়াত নেতাসহ আটক ৩৮

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১৮, ০৫:৫০ পিএম

নাশকতাসহ বিভিন্ন মামলায় পটুয়াখালীর তিনটি উপজেলার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে জামায়াত নেতা ও শিক্ষকসহ বিএনপি-জামায়াতের ৩৮ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে মহিপুর থেকে আটক করা হয়েছে চার মামলার আসামী জামায়াত ইসলামী কলাপাড়া উপজেলা শাখার সাবেক আমীর মো. হাবিবুর রহমান এবং এক মামলার আসামী কুয়াকাটা পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ও কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জসীম উদ্দিন বাবুলকে। দুপুর দেড়টায় উপজেলার বালিয়াতলী থেকে আটক করা হয়েছে মহসীন নামে বিএনপি’র এক কর্মীকে।

অপরদিকে নাশকতাসহ বিভিন্ন মামলায় সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত দশশিনা থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে উপজেলার বেতাগি শানকিপুর ইউপি চেয়ারম্যানসহ মোট ১২জনকে গ্রেপ্তার করেছে। 

এছাড়া গলাচিপা উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের ৯ নেতা-কর্মী, বাউফল উপজেলায় বিএনপির তিন কর্মী, দুমকী শ্রমিক দল সভাপতি হাবিবুর রহমানসহ তিনজন এবং রাংগাবালীতে ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মহিপুর, কলাপাড়া ও রাংগাবালী থানার ওসিরা জানান গ্রেফতারকৃতদের নামে মামলা রয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত