জন্মদিনে প্রেমিকাকে ফেলে সুস্মিতায় মগ্ন সালমান

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৮, ১২:৩৪ এএম

গতকাল ছিল বলিউড সুপারস্টার সালমান খানের জন্মদিন। তার পুরো নাম আবদুল রসিদ সেলিম সালমান খান। বলিউডের ভাইজানের বয়স হলো ৫৩। এ উপলক্ষে গত বুধবার রাত ১২টা বাজতেই সালমান খানের প্যানভেল খামারবাড়িতে শুরু হয় জন্মদিনের উৎসব। মুম্বাইয়ের শহরতলিতে ১৫০ একর জায়গার ওপর তৈরি খামারবাড়িটি। পারিবারিকভাবে আয়োজিত জন্মদিনের উৎসব শুরু হওয়ার আগেই সেখানে চলে আসেন সালমান খানের পরিবারের সদস্য, বন্ধু আর বলিউডের কয়েকজন তারকা। বলিউডের সবচেয়ে ‘এলিজিবল ব্যাচেলর’ সালমান খানের জন্মদিনের পার্টিতে প্যানভেল খামারবাড়িতে ছিল তারকাদের মেলা। তাকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন ক্যাটরিনা কাইফ, ইউলিয়া ভানকুর, সুস্মিতা সেন, অনিল কাপুরসহ অনেকে। রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে ভাগিনা আহিলকে কোলে নিয়ে কেক কাটেন সালমান খান। এ সময় সালমানের ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিলেন ইউলিয়া ভানতুর। গতকাল রাতে এই উৎসবের একটি ভিডিও এসেছে ইনস্টাগ্রামে। এই ভিডিওতে দেখা যায়, জন্মদিনের পার্টির ড্যান্স ফ্লোরে হঠাৎ বলিউডের একজন তারকাকে জড়িয়ে ধরে মিউজিকের তালে তালে ধীরে ধীরে নাচছেন সালমান খান। কিছুক্ষণ পর দেখা যায়, সালমান খান যাকে জড়িয়ে ধরেছেন, তিনি বলিউডের তারকা ও সাবেক মিস ইউনিভার্স সুস্মিতা সেন। এ সময় দুজনের মুখেই ছিল লাজুক হাসি। অতিথিরা তাদের ঘিরে ধরেন। অতিথিদের মাঝেও তারা নেচেছেন।

ভিডিওতে দেখা গেছে, জন্মদিনের পার্টিতে সালমান খান তার রোমানিয়ান বান্ধবী ইউলিয়া ভানতুরকে তেমন গুরুত্ব দেননি। এবারের পার্টিতে তার চোখ আটকে গিয়েছিল সুস্মিতা সেনকে দেখে। তার সঙ্গে নেচেছেন, আড্ডা দিয়েছেন, খাবার খেয়েছেন। সালমান খান আর সুস্মিতা সেন একসঙ্গে অভিনয় করেছেন ‘ম্যায়নে প্যায়ার কিউ কিয়া’, ‘বিবি নাম্বার ওয়ান’ আর ‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে। অনেক দিন পর তাদের একসঙ্গে দেখা গেল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত