একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বন্দর নগরীতে নতুন মুখ ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিজয়ী হলে তার কাছে অগ্রাধিকার পাবে চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে গুরুত্ব দিয়ে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের উদ্যোগ নেবেন তিনি। ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা, সময় ও অর্থের অপচয় রোধে এটা জরুরি বলে মনে করেন চট্টগ্রাম-৯ (কোতোয়ালি) আসনে মহাজোট প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নওফেল। গত শুক্রবার রাতে সাংবাদিকদের সঙ্গে এক নৈশভোজে এ কথা জানান তিনি।চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর বড় ছেলে নওফেল এবার নগরীতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনও জনপ্রিয়তায় পিছিয়ে নেই।
×
