রোনালদোর ১ গোলের আক্ষেপ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ০৩:১১ এএম

এক পঞ্জিকা বর্ষে ৫০ বা তার বেশি গোলের কীর্তি নবম বছরে টানা হলো না ক্রিশ্চিয়ানো রোনালদোর। গত আট মৌসুম এ রেকর্ড ধরে রেখেছিলেন তিনি। এবারো হয়ে যেত। তবে মাত্র ১ গোলের আক্ষেপ নিয়ে থামলেন পাঁচবারের বিশ্ব বর্ষসেরা।

শনিবার তার জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছে ইতালি জায়ান্টরা। এতে সবচেয়ে বেশি ৫৩ পয়েন্ট নিয়ে বছর শেষ করার রেকর্ড গড়েছে তুরিনের ক্লাবটি। আর কোনো ইতালিয়ান ক্লাবের ১৯ ম্যাচে এত পয়েন্ট নেওয়ার নজির নেই।

এ বছর ৪৯ গোল রোনালদোর। এক রেকর্ডের আক্ষেপ থাকলেও আরেকটি ধরা দিয়েছে। ডেভিড ত্রেজেগের পর সিরি-আ’তে টানা ৯ ম্যাচে গোল করলেন রোনালদো। সাবেক ফরাসি তারকা ত্রেজেগে ২০০৫ সালে এমন কীর্তি দেখান। এছাড়া ১৪ গোলে গোলদাতার তালিকায় শীর্ষেই আছেন পর্তুগিজ তারকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত