চীনে আমির খানের জনপ্রিয়তা কমছে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৮, ১০:৩৭ এএম

অমিতাভ বচ্চন ও আমির খান অভিনীত ‘থাগস অব হিন্দুস্তান’ ভারতীয় বক্স অফিসের ইতিহাসে এখন অন্যতম ব্যর্থ সিনেমা। শুক্রবার সিনেমাটি চীনে মুক্তি পেয়ে মিস্টার পারফেকশনিস্টের আগের সিনেমাগুলো থেকে কম আয় করেছে।

‘থাগস অব হিন্দুস্তান’কে বলো হচ্ছে বলিউডের সবচেয়ে বেশি ব্যয়ের সিনেমা। কিন্তু স্থানীয় বাজার থেকে আয় করেছে মাত্র ১৪৫ কোটি রুপির সামান্য বেশি। আন্তর্জাতিক বাজারেও সুবিধা করতে পারেনি।

চীনে আমির খানের জনপ্রিয় অন্য যে কোনো ভারতীয় তারকার চেয়ে বেশি। সেখানে তার সিনেমা হাজার কোটি রুপি ব্যবসার রেকর্ডও রয়েছে। কিন্তু প্রথম দিনে ‘থাগস অব হিন্দুস্তান’-এর আয় প্রত্যাশার চেয়ে অনেক কম।

শুক্রবার চীনে সিনেমাটি আয় করে সাড়ে ১০ লাখ ডলারের মতো, যা ভারতীয় মুদ্রায় পৌনে ১১ কোটি রুপি। অন্য দিকে আমিরের ‘সিক্রেট সুপারস্টার’ প্রথম দিনে আয় করে ৬১ লাখ ডলারের কাছাকাছি। ‘দঙ্গল’ আয় করেছিল ২৫ লাখ ডলার।

আশা করি হচ্ছে রবিবার এ অবস্থার কিছুটা পরিবর্তন হবে। যদিও ভারতের মতো চীনেও ‘থাগস অব হিন্দুস্তান’ নেতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।

এ দিকে কিছুদিন আগে চিত্রনাট্য প্রতিযোগিতায় হাজির হয়ে ভারতীয় দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন আমির খান। তিনি জানান, নিজেদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। কিন্তু দর্শকদের বিনোদন দিতে পারেনি। তাই তিনি দুঃখিত।

বিজয় কৃষ্ণ আচারিয়া পরিচালিত সিনেমাটিতে নায়িকা হয়েছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ। কয়েকদিন আগে নেটফ্লিক্সে ওয়েব সিরিজ ‘সিলেকশন ডে’র প্রিমিয়ারে উপস্থিত হয়ে ফাতিমা জানান, ‘থাগস অব হিন্দুস্তান’-এর ব্যর্থতা দুঃখজনক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত