সিলেটের বালাগঞ্জ উপজেলার আজিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল নিহত হয়েছেন।
রবিবার বিকাল পৌনে ৪টার দিকে ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্রটি সিলেট-৩ (দক্ষিণসুরমা- ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনের অন্তর্ভুক্ত।
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মাহবুবুল আলম দেশ রূপান্তরকে বলেন, ভোট শেষ হওয়ার ১০-১৫ মিনিট আগে একদল লোক কেন্দ্র দখল করতে আসে। তখন আরেকটি পক্ষ এতে বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং গুলি বর্ষণের ঘটনা ঘটে।
পরে জানা যায়, গুলিতে সুহেল নামের একজন মারা গেছেন। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান মাহবুবুল আলম।
