জামালপুরের ৫টি আসনেই আওয়ামী লীগ প্রার্থী বিজয়ী হয়েছেন।
জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে ১২০টি কেন্দ্রে আ.লীগ প্রার্থী আবুল কালাম আজাদ ২ লাখ ৭৪ হাজার ৬০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল মজিদ পেয়েছেন ৫২২৪ ভোট।
জামালপুর-২(ইসলামপুর) আসনে ৮৮ কেন্দ্রে আ.লীগ প্রার্থী ফরিদুল হক খান দুলাল ১ লাখ ৮০ হাজার ৪০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম বিএনপি প্রার্থী সুলতান মাহমুদ বাবু পেয়েছেন ১৬ হাজার ৭২১ ভোট।
জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১৩৯টি কেন্দ্রে ৩ লাখ ৮৫ হাজার ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মির্জা আজম । তার নিকটতম বিএনপির মোস্তাফিজুর রহমান বাবুল পেয়েছেন ৪ হাজার ৩৭৭ ভোট।
জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে ৮৪টি কেন্দ্রে ২ লাখ ১৭ হাজার ১৯৮ ভোট পেয়ে আ.লীগ প্রার্থী ডা: মুরাদ হাসান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয় পার্টির মোখলেছুর রহমান বস্তু পেয়েছেন ১ হাজার ৫৯৩ ভোট।
জামালপুর-৫(সদর) আসনে ৩ লাখ ৭৩ হাজার ৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আ.লীগ প্রার্থী ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন। তার নিকটতম বিএনপি প্রার্থী অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন পেয়েছেন ৩০ হাজার ৯৭৪ ভোট।
