বিশ্ব সিনেমার তীর্থক্ষেত্র হলিউড। প্রতি বছরই ভালো মন্দ মিলিয়ে কয়েক হাজার মুভি নির্মিত হয় হলিউডে। সব মুভির ঘরানা আবার একই নয়। ড্রামা, অ্যাকশন-থ্রিলার, কমেডি, হরর, অ্যানিমেশন, অ্যাডাল্টসহ নানা ঘরানার ছবি হয়। তবে কোনো সিনেমার গল্প-নির্মাণশৈলী অনবদ্য হলেও প্রচারের অভাবে পায় না বিশ্ববাসীর সাড়া। আবার কোনো ছবি জনপ্রিয়তার তুঙ্গে উঠে যায়। তবে কিছু ছবি আছে যা দর্শক-সমালোচক সবারই প্রিয়। তেমনি ৫ ছবি নিয়ে এ আয়োজন
আ স্টার ইজ বর্ন
গল্পটি অনেকেরই পরিচিত। কারণ রিমেক হিসেবে নির্মিত হয়ে ‘আ স্টার ইজ বর্ন’। ৫ অক্টোবর মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেন অভিনেতা ব্র্যাডলি কাপুর। আর প্রধান চরিত্রে তার সঙ্গে অভিনয় করেন লেডি গাগা। দুই সংগীতশিল্পীর সম্পর্কে গল্পে এগিয়ে এর কাহিনী। শুধু বক্স অফিসেই সিনেমাটি ঝড় তোলেনি, নিশ্চিত করে বলা যায়, অ্যাওয়ার্ড সিজনেও থাকবে প্রথম দিকে।
ফার্স্ট ম্যান
চাঁদের মাটিতে পা রাখা প্রথম মানব নিল আর্মস্ট্রংয়ের জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে বছরের আলোচিত সিনেমাটি। গল্প বলার ধরনটি খুবই বাস্তবসম্মত। বায়োপিক ও সিনেভাষ্যের জন্য সিনেমাটি অনেক বছর পরেও ভাবতে বাধ্য করবে এমনটা বলছেন বিশ্লেষকরা। ডেমিয়েন চ্যাজেল্লির পরিচালনায় অভিনয় করেছেন রায়ান গোসলিং।
এনাইহিলেশন
এ সাই-ফাই হরর সিনেমায় অভিনয় করেছেন নাটালি পোর্টম্যান, জেনিফার জেসন লেহ ও জিনা রদ্রিগেজ। পরিচালক অ্যালেক্স গারল্যান্ড দারুণভাবে বিজ্ঞান-কল্পকাহিনির পরিপক্বতার সঙ্গে হররের মেলবন্ধন ঘটিয়েছেন। সিনেমাটির ভিজ্যুয়াল অসাধারণ। বলা হচ্ছে, ‘এনাইহিলেশন’ শুধু চলতি বছরেরই নয়, এই দশকের অন্যতম সেরা সাই-ফাই সিনেমা।
ব্ল্যাক প্যান্থার
সুপারহিরো সিনেমা তো বছরে বেশ কয়েকটাই মুক্তি পায়। কোটি কোটি ডলারের ব্যবসাও করে। তিনি দর্শকদের পাশাপাশি সমালোচকদের মন কাড়ে আর কয়টা! ব্ল্যাক প্যান্থারকে সিনেমায় আগে দেখা গেলেও এটি সলো মুভি। রায়ান কুগলারের পরিচালনায় নাম ভূমিকায় অভিনয় করেছেন চাদউইক বোসম্যান। ছবিতে দেখা যায় বাবার মৃত্যুর নিজ দেশ ওয়ান্ডায় ফিরে আসে টি’চালা। নিজের দেশ ও জনগণকে রক্ষার দায়িত্ব নিয়ে পদে পদে বিপদে পড়ে। ভিলেন হিসেবে দারুণ অভিনয় করেন এরিক কিলমঙ্গার। কাহিনী বর্ণনায় অনেকটা স্বাধীনতা নিয়েছেন রায়ান। ফ্যান্টাসি অ্যাকশন ও প্রযুক্তির সংমিশ্রণ ঘটিয়েছেন।
সরি টু বদার ইউ
কমেডি, ফ্যান্টাসি ও সায়েন্স ফিকশনের ভিন্নরকম সংমিশ্রণ এ সিনেমা। এর কাহিনী আবর্তিত হয়েছে অকল্যান্ডের এক টেলিমার্কেটার কাসিয়াস গ্রিনকে নিয়ে। এক অদ্ভুত ঘটনার সম্মুখীন হয়ে পাল্টে যায় তার জীবন।
