টেনিস ইতিহাসের ঐতিহাসিক ম্যাচে হপম্যান কাপের লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন রজার ফেদেরার ও সেরেনা উইলিয়ামস। মিশ্র দ্বৈত ক্যাটাগরিতে ফেদেরারের সুইজারল্যান্ড ২-১ সেটে হারিয়েছে সেরেনার যুক্তরাষ্ট্রকে। ছেলে ও মেয়েদের এককে সর্বোচ্চ শিরোপাজয়ীদ্বয়ের লড়াইকে ১৯৭৩-এর পর সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ বলা হয়।
ফেদেরার ও সেরেনা মিলে মোট ৪৩টি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন।
প্রিথমবারের মতো দুই টেনিস মহাতারকার লড়াইয়ের ফল জানতে আগ্রহের কমতি ছিল না টেনিস সমর্থকদের। ম্যাচে সর্বোচ্চ ছয়বারের হপম্যান কাপজয়ী যুক্তরাষ্ট্র টপকে যেতে পারেনি বর্তমান চ্যাম্পিয়ন সুইজারল্যান্ডকে। দুই সেটের লড়াইয়ে ফেদেরার ও তার সঙ্গী বেলিন্দা বেনচিচ ৪-২ ৪-৩(৩) ব্যবধানে হারান সেরেনা ও ফ্রান্সিস টিফয় জুটিকে।
