ব্রাহ্মণবাড়িয়ায় স্থগিত তিন কেন্দ্রে ভোট ৯ জানুয়ারি

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০৩:০৪ এএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের তিনটি কেন্দ্রে ভোটগ্রহণ হবে ৯ জানুয়ারি। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহমদ খান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত ওই তিন কেন্দ্র হচ্ছেÑ যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সোহাগপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বেসরকারি ফলে এ আসনে বিএনপির প্রার্থী আবদুস সাত্তার ভূঁইয়া ধানের শীষ প্রতীক নিয়ে ৮২ হাজার ৭২৩ ভোট পেয়ে এগিয়ে আছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মাঈনউদ্দিন মঈন কলার ছড়া প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৫৬৪ ভোট।

তিন কেন্দ্রে মোট ভোটের সংখ্যা ১০ হাজার ৫৭৪। প্রতিদ্বন্দ্বী প্রধান দুই প্রার্থীর ভোটের ব্যবধান ১০ হাজার ১৫৯টি। গত ৩০ ডিসেম্বর গোলযোগের কারণে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ওই তিন কেন্দ্রের নির্বাচন স্থগিত রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত