একাদশ সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে এ গেজেট প্রকাশ করা হয়। ইসির যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, গেজেট ছাপানোর জন্য বিজি প্রেসে (সরকারি ছাপাখানা) পাঠানো হয়েছে।
গত ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন হয়। সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই স্পিকারকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়াতে হয়। স্পিকার ওই সময়ের মধ্যে শপথ পড়াতে ব্যর্থ হলে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার তাদের শপথ পড়াবেন।
