বাংলাদেশকে বদলে দিতে পারে একমাত্র শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০২ জানুয়ারি ২০১৯, ০৩:১৭ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বী। এই দেশের জনগণ মনে করে, বিশ্বাস করে যে, কেবল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই বদলে দিতে পারে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে নির্বাচন নিয়ে নিজের প্রতিক্রিয়া এভাবেই ব্যক্ত করলেন। বললেন, আস্থা ও বিশ্বাসের জায়গা থেকেই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নির্বাচনে বিপুল ভোটে রায় দিয়েছে জনগণ। তিনি বলেন, এই দেশের মানুষ আলোকিত বাংলাদেশ দেখতে চায়। সন্ত্রাস, জঙ্গিবাদের অন্ধকারে নিমজ্জিত বাংলাদেশ দেখতে চায় না। এ কারণেই শেখ হাসিনার নেতৃত্বে নিরঙ্কুশ বিজয় হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত