গণপিটুনিতে ফেনীতে এক ডাকাত নিহত হয়েছে। নিহত ডাকাতের নাম আমিন মহব্বত (২৫) বলে জানা গেছে। তার বাড়ি চাঁদুপরের মতলবে। গতকাল মঙ্গলবার সকালে ফেনী সদর উপজেলার ভালুকিয়া-গোহাডুয়া গ্রামে এলাকাবাসী গণপিটুনি দিয়ে ওই ডাকাতকে পুলিশে সোপর্দ করে। বিকেলে ফেনী আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত সোমবার রাতে ভালুকিয়া-গোহাডুয়া এলাকার আফসার মিয়ার বাড়িতে ডাকাত হানা দিলে তারাও ডাকাতের ওপর পাল্টা আক্রমণ করে। পালানোর সময় এক ডাকাত পা পিছলে পুকুরে পড়ে যায়। এই সময় গ্রামের লোকজন গণপিটুনি দিয়ে তাকে আটক করে।
