স্বত্বাধিকারী ও ডিজাইনার, বিবিয়ানা
২০১৮ সালের ফ্যাশনে বৈচিত্র্য ছিল। কোনো নির্দিষ্ট ট্রেন্ড ছিল না যে এই ধরনের কাপড়ই পরতে হবে। রঙের ক্ষেত্রেও তাই ছিল। ফ্যাশনে ব্লাউজের যে গতানুগতিক স্টাইল ছিল, ২০১৮-তে সেটা থেকে বেরিয়ে ছিল। ব্লাউজের হাতা ও গলায় বৈচিত্র্য ছিল। হাতায় কুচি, লেখার ব্যবহার এবং রুমাল ছাঁট দেখা গেছে। শাড়ি-পাঞ্জাবিতে তেমন পরিবর্তন ছিল না এই বছর।
২০১৯ সালেও এর একটা ধারাবাহিকতা থাকবে। তবে সালোয়ার-কামিজে বড় পরিবর্তন আসবে। বেশ লম্বা কামিজ চলছিল। ২০১৯ সালে ছোট কামিজ এবং বিভিন্ন স্টাইলের সালোয়ার আসবে। যেহেতু ব্লাউজে ২০১৮-তে যে ধারা ছিল সেটা নতুন ছিল, ২০১৯-এ সবাই এই ধারাকে অনুসরণ করবে। গত ৫ থেকে ৬ বছর রঙের ক্ষেত্রে সবাই খুব উজ্জ্বল রং বেছে নিত। নতুন বছরে হালকা রংগুলো নিয়ে কাজ হবে।
