মেসির এ কেমন গোল!

আপডেট : ০৪ জানুয়ারি ২০১৯, ০৯:০৯ পিএম

ছুটি কাটিয়ে আরও ফুরফুরে বার্সেলোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় লিওনেল মেসি। অনুশীলনে দুর্দান্ত একটি গোল করে সে প্রমাণই দিলেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

মৌসুমের মাঝামাঝিতে ছোট্ট বিরতি শেষে কাম্প নউয়ে ফিরেছেন মেসি। রোববার লা লিগায় গেতাফের মাঠে খেলতে যাবে তার দল। এর আগে শুক্রবার অনুশীলনে অবিশ্বাস্য এক গোল করে তাক লাগালেন সমর্থকদের।

অনুশীলনে ছোট্ট মাঠে খেলার সময় গোলটি করেন মেসি। সেই গোলের ভিডিও টুইট করেছে বার্সেলোনা। তাতে দেখা যায়, মেসির উদ্দেশে বল থ্রো করেন গোলরক্ষক। যেন স্পর্শই করলেন না মেসি! বল পড়া মাত্রই বাঁ পায়ের ভলিতে জাল খুঁজে নেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।

মেসি সবশেষ ম্যাচ খেলেছিলেন বড় দিনের আগে। লা লিগায় সেল্তা ভিগোর বিপক্ষে বার্সেলোনার ২-০ ব্যবধানের জয়ের ম্যাচটিতে একটি গোল করেছিলেন আক্রমণভাগের এই খেলোয়াড়।

চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন মেসি। লা লিগায় ১৫ ম্যাচে করেছেন সর্বোচ্চ গোল। সব ধরনের প্রতিযোগিতায় ২০ ম্যাচে ২১ গোল।

গোলটি দেখতে এখানে ক্লিক করুন

×
সর্বশেষ সর্বাধিক পঠিত