হুইলচেয়ারে এসে শপথ নিলেন এরশাদ

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ০২:৩৯ পিএম

রংপুর-৩ আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এরশাদ সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন।

রোববার বেলা ১২টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তার দফতরে শপথ পাঠ করান জাপা চেয়ারম্যানকে।

এ সময় ঢাকা-১১ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর শপথ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

এ সময় উপস্থিত ছিলেন— জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের এমপি, মহাসচিব মশিউর রহমান রাঙ্গা এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, মেজর খালেদ এমপি, ফখরুল ইমাম এমপি, মো. রুস্তম আলী ফরাজী এমপি, পীর ফজলুর রহমান এমপি ও ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি।

জাপা সূত্রে জানা গেছে, নিয়মিত রক্ত পরীক্ষার অংশ হিসেবে এরশাদ সিএমএইচে ভর্তি হয়েছিলেন। সেখানে থেকে সংসদ ভবনে গিয়ে শপথ নেন।

অসুস্থতার কারণে গত বৃহস্পতিবার শপথ নিতে পারেননি এরশাদ। রংপুর–৩ আসন থেকে এবার সাংসদ নির্বাচিত হন তিনি।

গত ১০ ডিসেম্বর চিকিৎসার জন্য এরশাদ সিঙ্গাপুর যান। ২৬ ডিসেম্বর ফিরে এসে ঢাকার বাসায় ছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত