জুম্মন লুসাই। দেশের হকি অঙ্গনের সবচেয়ে উজ্জ্বল নাম। সহজাত প্রতিভায় দেশের হকিতে আলো ছড়িয়েছেন। ৬০ বছর বয়সে পরপারে চলে যান এই হকি অন্তঃপ্রাণ। মৃত্যুর আগ পর্যন্ত তার শয়নে-স্বপনে ছিল হকি। খেলোয়াড় হিসেবে যেমন ছিলেন চিত্তাকর্ষক, কোচ হিসেবেও জন্ম দিয়েছেন অসংখ্য হকি প্রতিভা। বাংলাদেশের ইতিহাসে তিনিই একমাত্র খেলোয়াড় যার ছিল বিশ্ব একাদশের হয়ে খেলার অভিজ্ঞতা। পুরোদস্তুর ফুলব্যাক ছিলেন লুসাই। তবে পেনাল্টি কর্নার থেকে গোল করায় সিদ্ধহস্ত ছিলেন। শুরুটা করেছিলেন ১৯৭৮ সালে বাংলাদেশ পুলিশ দলের হয়ে। নিজেকে চেনাতে বেশি সময় নেননি। জাতীয় দলে তার অভিষেক ১৯৮২ সালে দিল্লি এশিয়ান গেমসে। ১৯৮৫ সালে বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক হ্যাটট্রিক করেন ইরানের বিপক্ষে। জাতীয় দলের ইতি টানেন ১৯৮৯ সালে দিল্লি এশিয়া কাপে। ঘরোয়া হকিতে জুম্মন লুসাই আবাহনীতেই খেলেছেন ক্যারিয়ারের বেশিরভাগ সময়। খেলা ছাড়ার পরও প্রাণের ক্লাব ছাড়তে পারেননি। করিয়েছেন কোচিং। এই ক্লাবেই তার জন্য একটি কক্ষ ছিল বরাদ্দ। সেখানেই ২০১৫ সালে ১৬ জানুয়ারি মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার। দুদিন পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই খেলোয়াড়।
হকির নক্ষত্র জুম্মন লুসাই
Desk
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০১৯, ১২:০০ এএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০১:৩১ এএম
×
সর্বশেষ
সর্বাধিক পঠিত
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০
- ১
- ২
- ৩
- ৪
- ৫
- ৬
- ৭
- ৮
- ৯
- ১০