চ্যালেঞ্জ নিতে ভয় পাই না: খালিদ মাহমুদ চৌধুরী

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ০২:২৮ এএম

এবারই প্রথম মন্ত্রিসভায় এলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। তিনি দেশ রূপান্তরকে বলেন, যেহেতু আমাদের দলনেত্রী শেখ হাসিনা, সুতরাং কোনো দায়িত্ব বা কাজে ব্যর্থ হওয়ার সুযোগ নেই। তিনি যে দায়িত্ব আমাকে দিয়েছেন তা শতভাগ বাস্তবায়নের চেষ্টা করব। আমি রাজনীতি করি। চ্যালেঞ্জ নিতে ভয় পাই না। দায়িত্বের মধ্যেই আছি। এই মন্ত্রণালয়ের কাজ কঠিন কিছু নয়। সততা-নিষ্ঠা থাকলে দায়িত্ব পালন সম্ভব। আমি সেটাই করব।

খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, এখনো তেমন কোনো পরিকল্পনা করিনি। শপথ নিই। তারপর কাজ শুরু করব। কঠিন কিছু নয়। সমস্যা হবে বলে মনে করি না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত