প্রতিদিন ডিম খেলে দূরে থাকে ডায়াবেটিস

আপডেট : ০৭ জানুয়ারি ২০১৯, ১২:২৬ পিএম

প্রতিদিন একটি করে ডিম খেলে টাইপ-২ ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা উপকৃত হতে পারেন। আণবিক পুষ্টি এবং খাদ্য গবেষণা জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনের বরাত দিয়ে এমন খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

২৩৯টি রক্তরস নমুনাকে চারটি ভাগে ভাগ করে গবেষণাটি করা হয়। এর মধ্যে যারা প্রতিদিন একটি ডিম খান তাদের রাখা হয় এক গ্রুপে। যারা সপ্তাহে দুটি খান তাদের রাখা হয় আরেক গ্রুপে।

গবেষণায় দেখা গেছে, যারা বেশি ডিম খাচ্ছেন টাইপ-২ ডায়াবেটিস সহজে তাদের আক্রমণ করতে পারছে না।

গবেষকরা বলছেন, ডিম প্রোটিনের দারুণ উৎস। বিভিন্ন পুষ্টিগুণে সমৃদ্ধ ডিমকে শক্তির উৎস মনে করা হয়। এতে ভিটামিন এ, বি টু, ডি থাকে। ডিমের কুসুমে বায়োটিন থাকে যা চুল, ত্বক এবং নখ সুন্দর রাখতে সাহায্য করে।

তবে ডায়াবেটিসে আক্রান্ত হলেই ডিম খাওয়া শুরু করা অনুচিত। ডায়াবেটিসের ধরন ভেদে চিকিৎসকরা ভিন্ন ভিন্ন খাদ্যতালিকা নির্ধারণ করে দেন। তাই পরীক্ষার মাধ্যমে আগে ডায়াবেটিসের ধরন সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন। তারপর ঠিক করতে হবে খাদ্যতালিকা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত