৯ জানুয়ারি শুরু ডিটিজি এক্সিবিশন

‘গ্যাস বিদ্যুতের বাধায় আসছে না আশানুরূপ বিনিয়োগ’

আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১২:৪৮ এএম

তৈরি পোশাক এবং টেক্সটাইল শিল্প থেকে গত অর্থবছর আয় হয়েছে প্রায় ২৫ হাজার কোটি টাকা; যা মোট বৈদেশিক আয়ের ৮৪ শতাংশ। রাজনৈতিক অস্থিরতা না থাকায় গত পাঁচ বছরে টেক্সটাইল শিল্পে বিনিয়োগ এসেছে সাত হাজার কোটি টাকা। তবে এ হার আরও বেশি হতো বলে জানিয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ আলী খোকন।

গ্যাস, বিদ্যুৎ, জমিস্বল্পতা, হয়রানিসহ নানা বাধায় আশানুরূপ বিনিয়োগ বাড়ছে না টেক্সটাইল শিল্পে। নতুন সরকার সমস্যা সমাধানে পদক্ষেপ নিলে আগামী সাত-আট বছরে এ খাতে ৫০ হাজার কোটি টাকা বিনিয়োগ আসবে বলে আশা করেছেন।  গতকাল সোমবার রাজধানীর পান্থপথে সংগঠনটির প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব তথ্য জানান তিনি।  আগামী ৯-১২ জানুয়ারি রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল এবং গার্মেন্টস মেশিনারি এক্সিবিশন-২০১৯’ অনুষ্ঠিত হবে বলে সংবাদ সম্মেলনে জানান মোহাম্মদ আলী খোকন। ১৬তম এ আসরে ৩৭টি দেশের ১ হাজার ২০০ কোম্পানি অংশ নিচ্ছে। গত বছর এ আসর থেকে ২৮ কোটি ইউএস ডলারের যন্ত্রাংশ বিক্রি হয় জানিয়ে মোহাম্মদ আলী বলেন, বাংলাদেশের টেক্সটাইল ও গার্মেন্টস খাতের উন্নয়নে ডিটিজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংবাদ সম্মেলনে ইয়র্কার ট্রেড এবং মার্কেটিং সার্ভিসের প্রেসিডেন্ট জুডি ওয়াংসহ ডিটিজির আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত