সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্তে গতকাল সোমবার ভারতে অনুপ্রবেশ করে সুপারি চুরির সময় খাসিয়াদের গুলিতে নূর মিয়া (৩৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা কলোনির মফিজ মিয়ার ছেলে।
এ সময় খাদিম মিয়া (৩০) নামের গুলিবিদ্ধ আরেকজন পালিয়ে আসেন জানিয়ে বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ মাকসুদুল আলম বলেন, ‘আমরা স্থানীয়দের কাছ থেকে শুনেছি, সুপারি চুরি করতে গেলে ভারতীয় খাসিয়ারা দুই বাংলাদেশির ওপর গুলি ছুড়লে একজন মারা গেছে।’ এলাকাবাসী লাশ ফেরত আনার ব্যাপারে আলাপ-আলোচনা করছে বলেও জানান তিনি।
